বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোরাদ হোসেন।
৯ এপ্রিল বৃহস্পতিবার বিকলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।


মতবিনিময় সভায় বকশীগঞ্জ কর্মরত সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, সমস্যা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার মান উন্নয়ন, হাসপাতালের মান উন্নয়ন, গ্রামীণ সড়কের বেহাল অবস্থা, অবৈধ বালু উত্তোলন, মাদক নিয়ন্ত্রণসহ নানা সমস্যা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে এলাকার অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হবে। এছাড়াও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি ও ভাঙন ঝুঁকি বাড়ছে বলেও তারা উল্লেখ করেন।
নবাগত ইউএনও মোরাদ হোসেন সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “উপজেলার উন্নয়নে প্রশাসন ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমি সকলের সহযোগিতা কামনা করছি।”
এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available