• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০১:২৩ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৫:৩১

বকশীগঞ্জে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ২৫০ জন কৃষকের মাঝে এসব উপকরণ প্রদান করা হয়।

প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, অতিরিক্ত উপপরিচালক (শস্য) এল এম রেজোয়ান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা এবং তারা আশা প্রকাশ করেন, এতে তাদের উৎপাদন বৃদ্ধি পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us