• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:১৪:১২ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস

২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৮:৫০

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস

ডেস্ক রিপোর্ট: ‘আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি’— এমন আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯ আগস্ট বুধবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

মির্জা ফখরুলের ওই পোস্টে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মন্তব্যে সারজিস আলম মির্জা ফখরুলকে ‘সম্মানিত মহাসচিব’ উল্লেখ করে লেখেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আপনি সর্বজন শ্রদ্ধেয়, সজ্জন একজন রাজনীতিবিদ। দল-মত নির্বিশেষে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।’

তিনি আরও লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে আপনার সংগ্রাম, ত্যাগ আমাদের অনুপ্রাণিত করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে।’

সারজিস আলম বলেন, ‘মহান সৃষ্টিকর্তা আপনাকে সম্মানিত করেছেন। আপনার এই নতুন পথচলা ভালোর জন্য হোক, ইনসাফ প্রতিষ্ঠার জন্য হোক, বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হোক।’

শেষে মির্জা ফখরুলের জন্য দোয়া ও শুভকামনা জানান সারজিস আলম।

এদিকে, আজ ২০ আগস্ট বৃহস্পতিবার দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। এরই মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, নির্বাচনের পরপরই বিজয়ী প্রার্থীর নামের গেজেট প্রকাশ করা হবে। পরদিন ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে স্বর্ণ
বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে স্বর্ণ
২০ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:২৪