• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৫৪:৩৮ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

Ad

আগামীকাল মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনেই এই সভা হবে।

Ad
Ad

সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে।

সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।’

শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে।

মঙ্গলবার সকালে টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভেড়ামারায় মাদকসহ আটক ৫
ভেড়ামারায় মাদকসহ আটক ৫
১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৩:২৫


চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৪

ফের দেশে ভূমিকম্প অনুভূত
ফের দেশে ভূমিকম্প অনুভূত
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:০১


পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের ১ বছরের কারাদণ্ড
পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের ১ বছরের কারাদণ্ড
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫২



জুলাই সনদে সাক্ষর করেছে এনসিপি
জুলাই সনদে সাক্ষর করেছে এনসিপি
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:০৩

একটি আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি
একটি আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪৪


Follow Us