নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেছেন। তবে আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একজন ব্যক্তি কেবল একটি আসন রাখতে পারবেন। এই নিয়ম মেনে তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে একটি আসন রেখে বাকি আসনগুলো ছেড়ে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ সিদ্ধান্ত না নেন, তাহলে অবশিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।


ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফলে তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। এ হিসেবে তার জয় ব্যবধান ৪,৩৯৯ ভোট। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩,৩৩,৮১৩ জন, যার মধ্যে ১,৪৭,৮৮৮ জন ভোট দেন। বৈধ ভোটের সংখ্যা ১,৪৫,৬৭৭।
অন্যদিকে বগুড়া-৬ আসনে তারেক রহমান ২,১৬,২৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা ৯৭,৬২৬ ভোট পান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available