বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসা যাত্রীদের কাছে বাস ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

১৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে অপপ্রচারের প্রতিবাদে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর।


সংবাদ সম্মেলনে বিপ্লব সওদাগর বলেন, জাতীয় নির্বাচনে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আগত যাত্রীরা ভোট গ্রহণ শেষে ফিরে যাচ্ছিলেন।
১৬ ফেব্রুয়ারি রোববার আমার কাছে অভিযোগ আসে বকশীগঞ্জের যশোদা বাসে ৫৫০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়া হচ্ছে। যাত্রীদের কাছে এমন অভিযোগ পেয়ে আমি অতিরিক্ত নেওয়া টাকা যাত্রীদের ফেরত নিয়ে দেই। এতে ক্ষিপ্ত হয়ে ফ্যাসিস্টদের দোসররা আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন ও তাঁর ভাই পরিবহনে চাঁদাবাজি করেছেন। তারা এখনো পরিবহনে চাঁদাবাজি করছে। আমি বাস মালিক সমিতির দায়িত্ব নেওয়ার পর যাত্রীদের দুর্ভোগ হয় এমন কাজ করিনি। আমি চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। আমি যাত্রীদের পাশে দাঁড়ানোই আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে ফ্যাসিস্টের দোসররা। এছাড়াও সাবেক বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম আওয়ামী লীগের সঙ্গে আতাঁত করে চাঁদাবাজি করেছেন। এখন সে চাঁদাবাজি করতে পারছে না। তাই আমার নামে ফেসবুকে অপপ্রচার করছেন। এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে বাস মালিক সাংগঠনিক সম্পাদক মো. মনিরসহ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available