রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে নিজ বাড়ির রান্নাঘরের চা তৈরির সময় আগুনে দগ্ধ হয়ে ফরিদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

১৬ ফেব্রুয়ারি সোমবার সকালে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফরিদা বেগম উপজেলার রাজাপুর থানাধীন আরুয়া এলাকার মৃত ওয়াজেদ আলী খলিফার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।


স্বজনদের বরাত দিয়ে এসআই রবিউল ইসলাম জানান, গত ৯ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে নিজ বসতঘরের রান্নাঘরে মাটির চুলায় চা তৈরির সময় তার পরিহিত কাপড়ে আগুন ধরে যায়। এ সময় তার চিৎকারে মেয়ে আখি আক্তার (২৩) দ্রুত এগিয়ে গিয়ে পানি ঢেলে আগুন নেভান। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে সেখান থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি রেখে চিকিৎসা চলাকালে সোমবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই রবিউল ইসলাম আরও জানান, এ ঘটনায় রাজাপুর থানায় কোনো মামলা, সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ হয়নি। নিহতের ভাইয়ের ছেলে মাহমুদুল হাসান শাওন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদনে বর্তমান ও ভবিষ্যতে এ বিষয়ে কোনো মামলা বা আইনি সহায়তা গ্রহণ করবেন না মর্মে জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available