• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪৫:৪২ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১২:৩০

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছেন বিএনপি ও জামায়াতের নেতারা।

Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ অভিযোগ করেন, চরবাগডাঙ্গা ইউনিয়নে পরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল। তার দাবি, ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য নাসির মেম্বারের বাড়িতে আগের রাতে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার প্রস্তুতি চলছিল। বোমা তৈরির সময় বিস্ফোরণে সংশ্লিষ্টরাই হতাহত হয়েছেন বলে তিনি মন্তব্য করেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানের নেতৃত্বে জেলা জামায়াতের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন জেলা জামায়াতের আমির আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, নায়েবে আমির মুখলেসুর রহমান, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম ও পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী।

পরিদর্শন শেষে লতিফুর রহমান বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, তদন্তের আগেই জামায়াতকে জড়িয়ে বক্তব্য দেওয়া দায়িত্বশীলতার পরিচয় নয়। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং নির্দোষ কাউকে হয়রানি না করার দাবি করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে হাতবোমা তৈরির কাজ চলছিল। অভিযোগ রয়েছে, কালামের ছোট ভাই দুলাল (৪০) বাইরে থেকে কারিগর এনে এ কাজ পরিচালনা করছিলেন। দুলাল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সীমান্ত এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে স্থানীয়রা জানান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সীমান্তবর্তী চরবাগডাঙ্গা এলাকায় দলীয় রাজনীতির পাশাপাশি প্রভাব বিস্তার ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গ্রুপভিত্তিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী এবং বহিষ্কৃত চেয়ারম্যান শহীদ রানা টিপুর নেতৃত্বে দুটি প্রভাবশালী গ্রুপ সক্রিয়। দুলাল টিপু চেয়ারম্যানের অনুসারী বলে এলাকায় প্রচলিত রয়েছে।
পুলিশ জানায়, ভোরে বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন নিহত হন। পরে তাদের পরিচয় শনাক্ত করা হয়। নিহতরা হলেন সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ওপর ধুমিহায়াতপুর এলাকার মোয়াজ্জেমের ছেলে আলামিন (২০) এবং শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের মনিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭)।

বিস্ফোরণে আহত তিনজন হলেন- চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)। গুরুতর আহতদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত বজলুর রহমান ও মিনহাজ দুলালের স্বজন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২১



রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:২৮


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৬:৩২


গাজীপুর–১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
গাজীপুর–১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫১:০৮




Follow Us