• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৩:০৭ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী-৬

হান্নান মাসউদের বাবাসহ আট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৭:১০

হান্নান মাসউদের বাবাসহ আট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নোয়াখালী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিরল এক রাজনৈতিক ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল হান্নান মাসউদের বাবাসহ আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে হান্নান মাসউদের বাবা প্রতিদ্বন্দ্বিতা করে ছেলের কাছে জামানত হারিয়েছেন।

Ad

জানা যায়, একই বাসস্থানে বসবাস করলেও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক পৃথক দলের হয়ে নির্বাচনে অংশ নেন।

Ad
Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ছেলে আব্দুল হান্নান মাসউদ ৯১,৮৯৯ ভোটে জয়ী হয়েছেন, কিন্তু বাবা মাত্র ৫০৫ ভোট পেয়েছেন এবং জামানত হারিয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি সংশ্লিষ্ট এলাকায় মোট ভোটের এক-অষ্টাংশের কম ভোট পান, তার জামানত বাজেয়াপ্ত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শাপলা প্রতীকের এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১,৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪,০২১ ভোট।

আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম ৪,৭৮৩ ভোট, ফুটবল প্রতীকের তানভীর উদ্দিন রাজিব ৩,৭৬৪ ভোট, হাতপাখা প্রতীকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ২,১৭৯ ভোট, তারা প্রতীকের মোহাম্মদ আবদুল মোতালেব ১,২৩৯ ভোট, লাঙ্গল প্রতীকের এটিএম নাবী উল্যাহ ২৮০ ভোট, ট্রাক প্রতীকের মোহাম্মদ আজহার উদ্দিন ১৯১ ভোট এবং ছাতা প্রতীকের মোহাম্মদ আবুল হোসেন ৮৬ ভোট পেয়েছেন।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৯,১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১,৭৪,৩৩২। বাতিল ভোটের সংখ্যা ৫,৩৬৭। ভোটদানের হার ৫১.৪০ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,০০,৯২৫টি এবং ‘না’ ভোট ৫৩,২৪৮।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা ইউএনও মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাপলা কলি ও ধানের শীষ প্রতীকের প্রার্থীদের সঙ্গে আরও আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া হাতিয়ায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তবে নির্বাচন পরবর্তী কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ড. খন্দকার মোশাররফ হোসেনকে জামায়াতের শুভেচ্ছা
ড. খন্দকার মোশাররফ হোসেনকে জামায়াতের শুভেচ্ছা
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০৭

তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৩২



টাঙ্গাইল ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত
টাঙ্গাইল ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত
১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৮:৩৯





Follow Us