• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ রাত ০৯:১৯:২৯ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান

১৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩১:১০

আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Ad

১৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে গুলশানে নিজ বাসভবন থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নেভি হেডকোয়ার্টার মসজিদে যান তারেক রহমান।

Ad
Ad

এ সময় বিএনপি চেয়ারম্যানের বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় দেখা যায়। নামাজে যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন তিনি।

নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজনের পরিচয় জানতে চান তারেক রহমান। এ সময় জনতার মধ্য থেকে অনেকেই বলে ওঠেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনার সঙ্গে থাকতে চাই।

জবাবে তাদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল
ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:০৪


জরুরি বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
জরুরি বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৪৬



Follow Us