• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে আষাঢ় ১৪৩৩ রাত ০৩:৪০:২৯ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল

১৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:০৪

ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (সংসদীয় আসন ১৮৯) নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল হক।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। এতে নির্বাচনের ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি তুলেছেন।

অভিযোগপত্রে আমিনুল হক উল্লেখ করেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধি চরমভাবে লঙ্ঘন করা হয়েছে।

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিশেষ করে ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ভোট গণনার আগেই শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেছেন, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই সীল মারা ব্যালট বই সরবরাহ করা হয়েছে। এছাড়া ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোট এবং প্রিজাইডিং অফিসারদের সরবরাহকৃত ফলাফলে গরমিল লক্ষ্য করা গেছে।

আমিনুল হক জানিয়েছেন, সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কমিশনের দায়িত্ব হলেও এ ক্ষেত্রে তা কার্যকর হয়নি। পূর্বে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেও প্রতিকার না পাওয়া যাওয়ায় তিনি আরপিও-এর ৯১এ ধারা অনুযায়ী উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৬





Follow Us