নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন আবদুল হান্নান মাসউদ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের জয়ী। বেসরকারি ফলাফলে তিনি ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম ৬৪ হাজার ২১ ভোট পেয়েছেন। হান্নান মাসউদের বয়স ২৬ বছর ১ মাস।

অন্যদিকে, সবচেয়ে বয়সী এমপি হিসেবে শপথ নিচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি কুমিল্লা–১ (দাউদকান্দি-মেঘনা) আসনের ধানের শীষ প্রতীকের জয়ী প্রার্থী। বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মো. মনিরুজ্জামান ৯৪ হাজার ৮৪৫ ভোট পেয়েছেন। খন্দকার মোশাররফ হোসেনের বয়স ৭৯ বছর ৪ মাস।


হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদ প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি জুলাই গণ–অভ্যুত্থানে সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি লাভ করেন এবং পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে ১১–দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করেন।
এছাড়া এবারের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের চার প্রার্থীও জয়ী হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available