• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৮:১৪ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

জামায়াতের সঙ্গে সরকার গঠন করবে না বিএনপি: তারেক রহমান

৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৯:০৮

জামায়াতের সঙ্গে সরকার গঠন করবে না বিএনপি: তারেক রহমান

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবেই জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন তিনি।

Ad

৬ ফেব্রুয়ারি শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির এমন অবস্থানের কথা জানান তারেক রহমান।

Ad
Ad

রয়টার্সকে দেয়া ওই সাক্ষাৎকারে ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে?’

তিনি বলেন, ‘আমি জানি না, তারা কয়টি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দল হয়, তাহলে আমি আশা করি, তাদের ভালো বিরোধী দল হিসেবে পাব।’

বিএনপি সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনে ৩শ’ আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনেই জয়লাভের বিষয়ে আশাবাদী তারা। এরমধ্যে ২৯২টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি আসনগুলোয় জোটের শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছে।

তবে নির্বাচনে বিএনপি কতটি আসন পেতে পারে সে বিষয়ে সাক্ষাৎকারে নির্দিষ্টভাবে আসনসংখ্যা না বললেও সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন পাবে এমনটা জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব জনমত জরিপেই বিএনপির জয়লাভের আভাস পাওয়া গেছে। তবে এ ক্ষেত্রে বিএনপিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও জরিপে উঠে এসেছে। যারমধ্যে তরুণদের নেতৃত্বে শেখ হাসিনাবিরোধী আন্দোলন থেকে উঠে আসা জেন-জিদের দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:৫২

ভারতকে হারিয়ে আরেকটি শিরোপার হাতছানি
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপার হাতছানি
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:৩৯

নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৭:৩৪

আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান
আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৪:০৪






শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১


Follow Us