• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:২৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত

৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১

শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায়  বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার মৌবন মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা ফরেস্ট অফিসার মো. মোখলেসুর রহমান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

কর্মসূচির শুরুতে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. জাকির হোসেন বলেন, মেছো বিড়ালকে অনেক সময় মানুষ ভুলবশত বাঘ বা হিংস্র প্রাণী মনে করে হত্যা করে থাকে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষায় মেছো বিড়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এ প্রাণীকে সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪