• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:০৯:৫১ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে: রাষ্ট্রপতি

৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫৭:৫৩

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক শোকবাণীতে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

৩০ ডিসেম্বর মঙ্গলবার এক বার্তায় রাষ্ট্রপতি এ শোক জ্ঞাপন করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাথরুমে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা’
বাথরুমে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা’
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৮:৪৬


শাহ আলী থানার নতুন ওসি রাজীব হোসেন
শাহ আলী থানার নতুন ওসি রাজীব হোসেন
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪০:৪৬


টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর)
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:২১:২৯

রাজধানীতে মধ্যরাতে ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ড
রাজধানীতে মধ্যরাতে ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ড
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:২০:৩৫

হঠাৎ বিয়ের সাজে প্রভা, নেপথ্যে কী?
হঠাৎ বিয়ের সাজে প্রভা, নেপথ্যে কী?
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৮:৪২