• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:২০:৫৭ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে: মির্জা ফখরুল

২৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৯:৩৫

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে। তার মতে, তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে।

Ad

২৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

মির্জা ফখরুল জানান, শুক্রবার বাদ জুমা দুপুর ২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছান তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

ঢাকা বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তাকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় স্থাপিত সংবর্ধনা মঞ্চে নেওয়া হয়। এ সময় বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত সড়কের দুই পাশে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us