• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:২৪:৫৮ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

আগামীতে রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দল: রিজভী

২৫ জুলাই ২০২৬ দুপুর ০১:৫১:৫০

আগামীতে রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দল: রিজভী

অনলাইন ডেস্ক: আগামীতে দেশের রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের ফোরাম সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে পদত্যাগী সাবেক রাষ্ট্রপতির বিচারের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যে দাবি উঠেছে, সে বিষয়েও দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

২৫ জুলাই শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে রাষ্ট্রীয় ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার পদত্যাগের ক্ষেত্রে অসুস্থতার কথা বলেছেন, আমরা সেটিই বিশ্বাস করতে চাই। তবে রাষ্ট্রপতির বিষয়ে দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে এবং আমি দলের সিদ্ধান্তকেই প্রাধান্য দেবো।

দলীয় কর্মীদের মূল্যায়নের বিষয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের আন্দোলন-সংগ্রামের চালিকাশক্তি ও ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করছেন। শুক্রবার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। দায়িত্বপ্রাপ্ত এই নেতারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং নিজেদের মাথা নত বা বিক্রি করবেন না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, গত চার মাসে প্রধানমন্ত্রী সমাজকল্যাণসহ বহুমুখী উন্নয়নমূলক কাজে হাত দিয়েছেন এবং তার সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। তরুণের কর্মসংস্থান ও অংশগ্রহণে দেশজুড়ে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে সরকার কাজ করছে।

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সূত্র: একাত্তর টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনাকে হারিয়ে ফাইনালে রাজশাহী
খুলনাকে হারিয়ে ফাইনালে রাজশাহী
২৫ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৭:৩৫



অতিরিক্ত মেদ কমাতে পারে স্মৃতিশক্তি
অতিরিক্ত মেদ কমাতে পারে স্মৃতিশক্তি
২৫ জুলাই ২০২৬ দুপুর ০২:৪৩:৫০

গোপনে গোসলের ভিডিও ধারণ, ২ যুবক কারাগারে
গোপনে গোসলের ভিডিও ধারণ, ২ যুবক কারাগারে
২৫ জুলাই ২০২৬ দুপুর ০২:৩১:১৮


১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
২৫ জুলাই ২০২৬ দুপুর ০২:১৭:২০



Follow Us