• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:১৩:৪৩ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ: সাদিক কায়েম

১৩ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৫৭:০০

৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ। শেখ হাসিনার ঠিকানা আর বাংলাদেশ হবে না এবং দলটিসহ তাদের গুপ্ত দোসরদের নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে 'রান ফর জুলাই' কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

তিনি দাবি করেন, গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা খোঁজাখুঁজি করেছেন কিন্তু আওয়ামী লীগ বা ছাত্রলীগের কাউকে দেখতে পাননি।

আরও পড়ুন

এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

ডাকসু ভিপি আরও বলেন, 'রান ফর জুলাই'-এর লক্ষ্য হলো জুলাইয়ের চেতনাকে ঐক্যবদ্ধ করা। সবাই ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারকে প্রতিহত করলেও এখন অনেক বিভক্তি এসেছে। তাই আবারও ঐক্যবদ্ধ হতে সবাইকে আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২