• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৪৩:২২ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব আলোচিত নেতাদের নাম

৪ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪৬:৪৮

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব আলোচিত নেতাদের নাম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ২৩৭ টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তবে সেই তালিকায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ অনেক আলোচিত নেতার নাম নেই।  

এছাড়াও সেই প্রার্থী তালিকায় নেই দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল ও সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরের নামও। মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিন কিংবা দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থী তালিকায়।

বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম। তবে তার নামও প্রার্থী তালিকায় দেখা যায়নি।

দলটির একটি সূত্র জানিয়েছে, আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের। এ কারণে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও বাদ পড়েছেন প্রার্থী তালিকা থেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৩




পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:৪৩