• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৫০:৫৮ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ ৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৬:২৭

সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ ৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী এবং তাদের ছেলে আলাভী আজফার চৌধুরী ও জাভেদ অপগেন হেপেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

এতে বলা হয়েছে, তৌহিদুল ইসলাম চৌধুরী ও সাঈদা মুনা তাসনিমসহ অন্যান্যের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে আনুমানিক দুই হাজার কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৩৩




হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৮


জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:২১