• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৭:৩৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনা দেশটাকে তার বাপের মনে করতো: রিজভী

১ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২৪:৪৭

শেখ হাসিনা দেশটাকে তার বাপের মনে করতো: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছে। তিনি দেশটাকে তার বাপের মনে করত।

১ অক্টোবর বুধবার রাজধানীর পল্টন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

পূজার সময় পাহাড়ে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছে বলেও এ মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আরও পড়ুন

এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

রিজভী বলেন, তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা সতর্ক আছে, যাতে নির্বিঘ্নে পূজা শেষ হয়। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে এই ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এতদিন। এখনো প্রচেষ্টা আছে এই সম্প্রীতি ভাঙার।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছেন। দেশটাকে তার বাপের মনে করতেন। কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে।

বিএনপির এই নেতা বলেন, যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি তারাই দেশ-বিদেশ থেকে নানা চক্রান্ত করছে। গণতন্ত্র ফেরানোর জন্য হিন্দু-মুসলমান সবাই একসঙ্গে লড়াই করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯