• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৩৭:১৬ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

পিআর ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, ৩ দিনের কর্মসূচি ঘোষণা

১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩১:৪২

পিআর ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, ৩ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে, জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি।

১৫ সেপ্টেম্বর সোমবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকা, পরদিন বিভাগীয় শহর ও ২৬ তারিখ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে জামায়াত।

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করলেও সেটিকে এখনই যুগপৎ আন্দোলন বলতে রাজি নন মোহাম্মদ তাহের।

এই কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান জামায়াতে ইসলামীর এই নেতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১