• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:২৮:১৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছেন শেখ হাসিনা: রিজভী

২১ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৫২:৫০

জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছেন শেখ হাসিনা: রিজভী

নিজস্ব প্রতিবেদক:  জনগণের অর্থ শেখ হাসিনা নিজের স্বার্থে খরচ করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রামাণ্য চলচ্চিত্র ‘৩৬ জুলাই’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। এতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল।

আরও পড়ুন

এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব একটি মহাকাব্যিক ঘটনা এবং নিহত, আহত ও অংশগ্রহণকারীরা সবাই ঐতিহাসিক চরিত্র।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার কারণে পুরস্কার হিসেবে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। একই কায়দায় রানওয়ের পাশে ফ্ল্যাট দেওয়া হয়েছিল শিল্প-সংস্কৃতি জগতের তারকাদেরও।

তিনি বলেন, অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক ও অভিনয়শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন। আমার মনে হয়, বস্তুগত প্রাপ্তির লোভে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯