• ঢাকা
  • |
  • শনিবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০৩:৪৫:০৬ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

দেশব্যাপী ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি

৪ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৩৭:৪৭

দেশব্যাপী ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী ‘ফ্যাসিবাদ’ পতনের স্মারক হিসেবে আগামী ৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিজয় র‌্যালি করবে বিএনপি।

৪ আগস্ট সোমবার বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ আগস্ট দেশের সব থানা, উপজেলায় ও ৬ আগস্ট সব জেলা, মহানগরে র‌্যালি অনুষ্ঠিত হবে। তবে, ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ আগস্ট বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও বিজয় র‌্যালি বের হবে।

Ad

ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে এ র‌্যালিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us