• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২৫:২৭ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির

২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৫:২৩

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

২৭ সেপ্টেম্বর রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে শফিকুর রহমান একটি ভিডিও প্রকাশ করেন। এতে সালমান মুক্তাদিরকে তাঁর স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা বর্ণনা করতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে জামায়াত আমির লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’

চাঁদাবাজদের উদ্দেশে তিনি লেখেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’

শফিকুর রহমান আরও লেখেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’

তবে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি জামায়াত আমির।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬
২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:৪৩