• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৩২:৫০ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

ভবনের কার্নিশ বেয়ে চুরির চেষ্টার সময় পড়ে যুবকের মৃত্যু

২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৬:৩০

ভবনের কার্নিশ বেয়ে চুরির চেষ্টার সময় পড়ে যুবকের মৃত্যু
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবনের কার্নিশ বেয়ে ওঠার সময় নিচে পড়ে হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি ভবনটিতে চুরির উদ্দেশ্যে উঠেছিলেন।

২৭ সেপ্টেম্বর রোববার ভোরে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন জানান, নিহত হৃদয়ের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোছিয়া গ্রামে। তাঁর বাবার নাম মো. শাহজাহান। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরের পাকাপোল এলাকায় থাকতেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গত রাতে মাদবর বাজার এলাকার একটি তিনতলা ভবনের কার্নিশ বেয়ে ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন হৃদয়। একপর্যায়ে তিনি নিচে পড়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যেই তিনি ভবনটিতে উঠেছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

হৃদয়ের বড় ভাই মো. কাওসার জানান, তাঁর ভাই অটোরিকশা চালাতেন। তাঁর তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলেও জানান কাওসার। ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর হৃদয় আর ফিরে আসেননি।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬
২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:৪৩