• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৯:৪০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে: রিজভী

২৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৪৭:১৪

গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে: রিজভী

রংপুর ব্যুরো: সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার ২৮ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে খোঁজ খবর নেয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমেনিন মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

রুহুল কবির রেজভীর বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। অর্থ পাচারের শুধুমাত্র একটা ঘটনা উঠে এসেছে। আরো কত ঘটনা আছে। এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের নয় তলায় আগুন দেয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র ছিল।

রিজভী বলেন, যারা আগুন নিভানোর জন্য নিজের জীবন বাজি রেখে ফাইট করেছে। তার মধ্যে একজন সোয়ানুর জামান নয়ন। যিনি এই যুদ্ধ করতে জীবন দিয়েছেন।

রুহুল কবির রিজভীর অভিযোগ, সরকার পালিয়ে গেলেও রন্ধ্রে রন্ধ্রে আছে তাদের দোসররা। বিশেষ করে আমলাতন্ত্র এখনো ফ্যাসিবাদের তোষামদি করছে।

আরও পড়ুন

আমার দেশ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, এনসিপির নিন্দা

রিজভী বলেন, এক মাসের মধ্যে নিহত ফায়ার ফাইটার নয়নের বোনকে চাকরি দিতে হবে সরকারকে। যদি না দেয়া হয় তাহলে বিএনপি সাধ্যমত এই পরিবারের পাশে দাঁড়াবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১