• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:১২:৪৪ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

হাসিনার বক্তব্যকে ‘পাত্তা দিচ্ছি না’: নাছির উদ্দীন

৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:২২:৫৭

হাসিনার বক্তব্যকে ‘পাত্তা দিচ্ছি না’: নাছির উদ্দীন

ডেস্ক রিপোর্ট: ভারতের রাজধানী দিল্লি থেকে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘পাত্তা দিচ্ছেন না’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

৫ আগস্ট বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নাছির উদ্দীন লেখেন, পলায়নের দুই বছর পর সাজাপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনার পর্দার আড়ালের কথিত সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে বিদেশের মাটিতে বসে জনগণের ভোটে নির্বাচিত সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তিনি এর নিন্দা জানান।

তিনি আরও লেখেন, ভারতীয় কর্তৃপক্ষের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখা। একই সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে দেশের বিভিন্ন দল, মত ও আদর্শের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলেও দাবি করেন।

ছাত্রদলের এই নেতা আরও বলেন, শেখ হাসিনাকে ঘিরে তারা ২০২৪ সালের ৫ আগস্টের মতোই ঐক্যবদ্ধ থাকবেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের ছাত্রসমাজ ও জনগণ সতর্ক অবস্থানে থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪







চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
১৪ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৯:১৩