• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫১:০২ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ওবায়দুল কাদের

২০ মার্চ ২০২৪ দুপুর ১২:৪৯:১৮

এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এফডিসি অংশের র‌্যাম্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদ উপহার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০ মার্চ বুধবার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি অংশের র‍্যাম্প উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আজকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এফডিসি অংশের র‍্যাম্প খুলে দেওয়া হচ্ছে। এটি রাজধানীবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার।

আরও পড়ুন

সারাদেশে যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

তিনি বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এর চেয়ে বেশি গতিতে যানবাহন চলানো যাবে না। এক্সপ্রেসওয়েতে থ্রি-হুইলার, মোটরসাইকেল, বাইসাইকেল এবং পথচারী চলাচল করতে পারবে না। এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‍্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‌্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।

এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪