• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৯:৪৬ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

ভারত থেকে হুমকি এলেও সরকারের অবস্থান দেখছে না জামায়াত: শফিকুর রহমান

২৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৫:২৮

ভারত থেকে হুমকি এলেও সরকারের অবস্থান দেখছে না জামায়াত: শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এ নিয়ে সরকারের কোনো অবস্থান দেখছে না জামায়াতে ইসলামী— এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

২৮ নভেম্বর শনিবার সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশে নতুন করে অনিশ্চয়তার মুখে উল্লেখ করে জামায়াত আমির বলেন, নির্বাচনের পর দিন থেকেই সরকার জাতিকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। বিশেষ সংবিধান সংশোধন কমিটি একটি অসাংবিধানিক কমিটি।

আরও পড়ুন

রক্তের বিনিময়ে তাড়ানো ফ্যাসিবাদ আর ফিরতে দেওয়া হবে না: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, মানুষ খুন করা হচ্ছে। মেয়ে শিশুদের ওপর নির্যাতন বেড়ে গেছে। এজন্য সরকার দলীয় নেতাকর্মীরা দায়ী। সংসদ আর আদালতের মধ্যে লুকোচুরি খেলা হোক চায় না তার দল।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বৃহত্তর ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সংলাপে দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে বসবে বলে জানান জামায়াত আমির।

এছাড়া, সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সেখানে ৩ জন সরকার দলীয় সংসদ সদস্য থাকলেও তারা সেখানকার মজলুম মানুষদের খোঁজ নিয়েছেন কি না সে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন

বিদেশে বসে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ  যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩১:০৬