অনলাইন ডেস্ক: ঘাপটি মেরে থাকা পতিত লীগ ও তাদের পক্ষে সহানুভূতিশীল জনগোষ্ঠীকে আর কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ১০ নভেম্বর মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে আব্দুল কাদের লেখেন, আপনার আশপাশে ঘাপটি মেরে থাকা পতিত লীগ এবং তাদের দোসরদের ব্যাপারে সতর্ক অবস্থান নিন, তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। লীগের সঙ্গে সম্পৃক্ত আপনার চেনা-জানা ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষে সহানুভূতিশীল জনগোষ্ঠীর গতিবিধি লক্ষ্য রাখুন।

এদেরকে আর কোনো ছাড় নয় উল্লেখ করে তিনি লেখেন, বিন্দুমাত্র সুযোগ দেওয়া যাবে না। সহানুভূতি সুলভ দৃষ্টিভঙ্গির বিপরীতে আজকে ওরা আমাদের পুড়িয়ে মারতেছে। সন্ত্রাসীদের সঙ্গে সভ্য-ভব্য, সহানুভূতির রাজনীতি যায় না। কুকুরের জন্য মুগুর ছাড়া বিকল্প আর কিছু নাই।
আব্দুল কাদের আরও লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে রিচ করতে না পারলে অন্তত আমাদের কো-অপারেট করেন। ক্যাম্পাস, রেজিস্ট্রার ভবন এবং হলগুলোতে ঘাপটি মেরে থাকা লীগ এবং তাদের দোসরদের তথ্য দিন। ওদের মনোবাসনা কোনোভাবেই বাস্তবায়ন করতে দিব না।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available