• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ রাত ০৯:১২:৪৬ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক: কোতোয়ালি থানায় দায়ের করা মানহানি মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছেন।

২৪ মার্চ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

Ad
Ad

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামে একজন আইনজীবী এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, আসামিরা বিভিন্ন সময়ে জনসমক্ষে ও গণমাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন।

Ad

মামলায় বলা হয়েছে, সাবেক বিচারপতি মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছিলেন। এছাড়া ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি দাবি করেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধে একজন অনুপ্রবেশকারী।’

অন্যদিকে, সাবেক মন্ত্রী ইনু ও মেননের বিরুদ্ধে ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ রয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় ধরে তারা ধারাবাহিকভাবে জিয়া পরিবারকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

আদালত আজ শুনানি শেষে আসামিদের জামিন মঞ্জুর করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us