নিজস্ব প্রতিবেদক: একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৪ মার্চ মঙ্গলবার ‘গণহত্যা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।


বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংসতম গণহত্যার দিন। ওই রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট পরিচালনা করে নিরস্ত্র বাঙালিদের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে হত্যা করে।

তিনি আরও বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ, যা প্রতিরোধের বিষয়টি এখনো ইতিহাসের গবেষণার বিষয় হয়ে আছে। তবে ওই রাতেই চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধের মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধের সশস্ত্র অধ্যায়।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মূল্য ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে জানা জরুরি। তিনি সবাইকে মহান মুক্তিযুদ্ধের চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
শেষে তিনি মহান আল্লাহর কাছে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সফলতা কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available