ডেস্ক রিপোর্ট: আজ রোববার, ৮ নভেম্বর ২০২৬। পঞ্জিকা অনুযায়ী, আজ চাঁদ তুলা রাশিতে অবস্থান করবে। সকাল ১১টা ২৭ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এরপর শুরু হবে অমাবস্যা তিথি। এ ছাড়া আজ আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগের প্রভাব থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রবিবার সূর্যদেবের দিন। গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনায় মেষ থেকে মীন—১২ রাশির জাতক-জাতিকার আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নেওয়া যাক।
মেষ:
শরীর ও স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। দাম্পত্য জীবনে মতপার্থক্য দেখা দিতে পারে। নিকটাত্মীয়ের বিয়োগসংক্রান্ত দুশ্চিন্তা থাকতে পারে। লোহা ও রাসায়নিকের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন কর্মসংস্থানের সুখবর আসতে পারে। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।
বৃষ:
কর্মক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা আছে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পেতে পারেন। প্রভাবশালী কারও সহযোগিতা মিলতে পারে। বিয়ের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হতে পারে।
মিথুন:
স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিবাদ ও প্রতিযোগিতামূলক পরিস্থিতি এড়িয়ে চলুন। নতুন পরিকল্পনায় ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আইনি জটিলতা দেখা দিতে পারে। আগুন ব্যবহারে সতর্ক থাকুন।
কর্কট:
কর্মক্ষেত্রে চাপ কিছুটা কমতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। ডিলারশিপের ব্যবসায় লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিচিতজনের বিরোধিতায় ক্ষতির আশঙ্কা আছে। কাউকে অর্থ ধার দেওয়ার আগে সতর্ক থাকুন।
সিংহ:
পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। নতুন ব্যবসা শুরুর সুযোগ আসতে পারে। আয়-উপার্জন ভালো থাকার সম্ভাবনা রয়েছে। বিয়ের আলোচনা চূড়ান্ত হতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। গুরুজনদের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে।
কন্যা:
ছোটখাটো ভুল বা অসন্তোষের কারণে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। পুরোনো ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে। বাড়ি বা সম্পত্তিসংক্রান্ত আইনি জটিলতা মিটতে পারে। ব্যবসায় অংশীদারের কাছ থেকে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। দূরে কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে।
তুলা:
গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিবেচনা করুন। কর্মক্ষেত্রের জটিল সমস্যার সমাধান হতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কাজের চাপ থেকে অসন্তোষ বাড়তে পারে। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আজ সতর্ক থাকা ভালো। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে। পুরোনো সম্পত্তিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক:
স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলুন। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পেতে পারেন। ইলেকট্রনিকস বা শৌখিন সামগ্রী কিনতে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। উন্নয়নমূলক কাজে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু:
আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে পারে। স্বনির্ভর প্রকল্প থেকে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী বা সহকর্মীর সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অনুকূল ফল পাওয়ার আশা রয়েছে। রাজনৈতিক বিতর্ক এড়িয়ে চলুন। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে।
মকর:
নতুন কোনো উদ্যোগের পরিকল্পনা করতে পারেন। তীর্থভ্রমণের সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় বড় ধরনের ক্ষতি এড়াতে পারবেন। ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। পুরোনো পারিবারিক বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে।
কুম্ভ:
ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। নিকটাত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। নতুন ব্যবসায়িক পরিকল্পনা করার সুযোগ আসতে পারে। চলাফেরায় সতর্ক থাকুন। পৈতৃক সম্পত্তি বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
মীন:
জরুরি কোনো সমস্যা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আধ্যাত্মিক কাজে মনোযোগ বাড়বে। স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন। ন্যায্য পাওনা পেতে দেরি হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। পানির আশপাশে সতর্ক থাকুন। ঠান্ডা বা অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতে পারেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available