• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০০:৪০ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নতুন তারিখ জানালেন ডিজি

৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৫:৩৯

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নতুন তারিখ জানালেন ডিজি
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আর অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে।

৭ নভেম্বর শনিবার রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা

ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদনের সময়সূচি প্রসঙ্গে অধ্যাপক নাজমুল হোসেন বলেন, আগামী দু-এক দিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানা যায়নি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ বিশ্ব নগর পরিকল্পনা দিবস
আজ বিশ্ব নগর পরিকল্পনা দিবস
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৭:১১




আজকের নামাজের সময়সূচি (৮ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৮ নভেম্বর ২০২৬)
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৬:১৪