• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৫৫:১৮ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেফতার

৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৯:৫৪

ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানার দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতার ইদ্রিস আলী ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার মোহাম্মদ আলী আহমেদের ছেলে।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইদ্রিস আলী তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় তার কাগজপত্র ও ডাটাবেজ যাচাই-বাছাই করে ইমিগ্রেশন পুলিশ। যাচাইয়ে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় দুটি হত্যা মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, গ্রেফতারের পর ইদ্রিস আলী বর্তমানে আখাউড়া থানা হেফাজতে রয়েছেন। তাকে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ইদ্রিস আলীর সঙ্গে থাকা তার ছোট বোন ও ভাগিনার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইদ্রিস আলীর বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র জনতার উপর হামলা, দুটি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মামলাগুলোতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০১:৫১