• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪১:০৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ভাতিজার হাতে চাচা খুন

৬ জুন ২০২৬ বিকাল ০৪:৪৮:৪২

জামালপুরে ভাতিজার হাতে চাচা খুন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল হক ড্রাইভার (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার আপন ভাতিজা।

৬ জুন শনিবার দুপুরে সদর উপজেলার লক্ষীরচর মধ্যপাড়ায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীরচর মধ্যপাড়ার বাসিন্দা মৃত মনসুর আলীর ছেলে আব্দুল হকের সাথে তার প্রবাসী ভাতিজা আব্দুস সালামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে আজ দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজা আব্দুস সালাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হকের ওপর হামলা চালায়। তাকে দা দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। জমি নিয়ে বিরোধের জেরে দুপুরে আব্দুল হককে তার প্রবাসী ভাতিজা আব্দুস সালাম এবং তার লোকজন দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব বলেন, হত্যাকাণ্ডের পর জড়িতরা পালিয়ে গেছে। তবে অপরাধীদের গ্রেফতারের অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us