• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:০৫:৫২ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

বাকৃবিতে বাঁধনের নেতৃত্বে রনি-পরাগ

১ মার্চ ২০২৫ সকাল ০৯:৫৫:৩৬

বাকৃবিতে বাঁধনের নেতৃত্বে রনি-পরাগ

বাকৃবি প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জোনাল পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আব্দুস সামাদ রনি সভাপতি এবং ইসতিয়াক আহম্মেদ পরাগ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি পাপন কর্মকার ও বিপাশা ঘোষ, সহ-সাধারণ সম্পাদক মো. আলিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের হোসেন তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক রেহেনুমা তাবাসসুম, কোষাধ্যক্ষ হুরে জান্নাত বিনতে তফিক, দপ্তর সম্পাদক নাজিফা তাবাসসুম ইভা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শৈবাল সাহা রৌদ্র, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক আদিবা আফরিন। এছাড়াও কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে মো. লাফসান তালুকদার রামিন ও মো. জাহিদ হাসান এবং নির্বাহী সদস্য হিসেবে অনিমেষ সাহা বাপ্পী মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ ২০২৪-এর সভাপতি সোয়েব মীমের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়াও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. রুহুল আমিনসহ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন হল ইউনিটের বাঁধন কর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৭:৪৪


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫০:২৯

গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:০৯




ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:২৩


হেরোইনসহ নারী আটক
হেরোইনসহ নারী আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭