• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ রাত ১০:৩৫:৫৫ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘বাদশা বাহাদুর’কে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর

৪ জুলাই ২০২৬ রাত ০৯:৩১:৩৬

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘বাদশা বাহাদুর’কে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর

ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতি দিয়ে অমানবিকভাবে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর ঘটনাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।

হাতিটির কল্যাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বন বিভাগের মাধ্যমে ‘বাদশা বাহাদুর’কে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে নির্দেশনা দেওয়া হয়।

৪ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহাস্থান বন্দরে বনবিভাগের নিকট হাতিটি হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় হাতিটিকে বন বিভাগের জিম্মায় দিতে সম্মতি জানান। এর ফলে দীর্ঘদিনের অবহেলা ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেয়ে ‘বাদশা বাহাদুর’কে এখন জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় জিম্মায় প্রদান করেছেন। তার প্রেক্ষিতে বনবিভাগের নিকট হাতিটি হস্তান্তর করা হলো।

তিনি আরও জানান, চিড়িয়াখানায় প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশে হাতিটি সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ বছর পর আবারও ফিরছেন সেলিনা জেটলি
১৫ বছর পর আবারও ফিরছেন সেলিনা জেটলি
৪ জুলাই ২০২৬ রাত ০৯:৫৪:৫৫









Follow Us