• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৩:৪৯ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে: ড. মঈন খান

১৭ অক্টোবর ২০২৬ রাত ০৯:০৫:৩২

নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে: ড. মঈন খান
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, দুর্গাপূজার মূল শিক্ষা হলো অশুভ শক্তিকে দমন করে ন্যায় প্রতিষ্ঠা করা। এই উৎসব থেকে সেই শিক্ষা গ্রহণের পাশাপাশি নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য বজায় রাখতে হবে।

১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

ড. আবদুল মঈন খান বলেন, দুর্গাপূজা অন্যায় ও অশুভ শক্তিকে পরাজিত করে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে না পারলে উৎসবের প্রকৃত উদ্দেশ্য সফল হবে না।

নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে মন্ত্রী বলেন, প্রাচীনকাল থেকেই নারায়ণগঞ্জ ব্যাবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে পাটশিল্পের কারণে একসময় সারা দেশে নারায়ণগঞ্জের বিশেষ পরিচিতি ছিল। এই ঐতিহ্যের পাশাপাশি সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানও নারায়ণগঞ্জের অন্যতম বৈশিষ্ট্য। সেই সম্প্রীতি ও সৌহার্দ্যের ধারা ভবিষ্যতেও বজায় রাখতে হবে।

এ সময় তিনি পূজা আয়োজনের সঙ্গে যুক্ত মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি, সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সপ্তমীর সন্ধ্যায় উপস্থিত সবার প্রতি শুভকামনা জানিয়ে শান্তিপূর্ণ ও সফল দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এটিভি/এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:১১:১২


গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪