• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৩:১২ (02-May-2026)
  • - ৩৩° সে:

আগামীকাল থেকে শুরু ডিসি সম্মেলন, ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা

২ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০

আগামীকাল থেকে শুরু ডিসি সম্মেলন, ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল ৩ মে রোববার থেকে, যা চলবে ৬ মে পর্যন্ত। এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে এবং জেলা প্রশাসকদের পাঠানো ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারের নীতিনির্ধারকরা।

২ মে শনিবার বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি।

Ad
Ad

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই প্রথম ডিসি সম্মেলন। রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন তারেক রহমান। উদ্বোধনের পর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

Ad

সম্মেলনে নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান মন্ত্রিপরিষদসচিব। নির্ধারিত অধিবেশন ছাড়াও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রস্তাবগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের উন্নয়নসংক্রান্ত বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম ইনজেকশন সহজলভ্য করা, প্রতিটি উপজেলা হাসপাতালে অ্যাম্বুল্যান্স সরবরাহ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য যাচাই ব্যবস্থা জোরদার এবং জেলা কারাগারে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগ।

নাসিমুল গনি বলেন, জেলা প্রশাসকদের পেশাগত দক্ষতা গুরুত্বপূর্ণ এবং সরকারি কাজে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে দায়িত্ব পালন করা প্রয়োজন।

সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে। দিন শেষে জেলা প্রশাসকরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা এবং জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে মতবিনিময় হবে। তৃতীয় দিনে সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও নির্বাচন কমিশন-সংক্রান্ত বিষয় আলোচনায় আসবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন ডিসিরা।

শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শেষে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বৈঠক ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us