• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:২৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

গণভোটের রায় বাস্তবায়নে

টাঙ্গাইলে ১১ দলের বিক্ষোভ ও গণমিছিল

২ মে ২০২৬ বিকাল ০৫:৪৮:৪২

টাঙ্গাইলে ১১ দলের বিক্ষোভ ও গণমিছিল

টাঙ্গাইল প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলের জোট।

২ মে শনিবার বেলা ১১টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা ১১ দলের আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির আহসান হাবিব মাসুদ বলেন, দেশের ৭০ শতাংশ ভোটারের রায়কে উপেক্ষা করে ক্ষমতায় থাকা যাবে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণ যখন অধিকার আদায়ে রাস্তায় নামবে, তখন পালাবার পথ পাবেন না।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

​তিনি সরকারের সমালোচনা করে আরও বলেন, আপনারা বলেন আপনাদের কোনো প্রভু রাষ্ট্র নেই, তাহলে ক্ষমতা হারালে কোথায় যাবেন? নির্বাচনের খরচ তুলতে সিন্ডিকেটের মাধ্যমে তেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি করার মধ্যদিয়ে জনগণের পকেট কাটা হচ্ছে। এসব ছলচাতুরী বন্ধ করে দেশ চালান।

বক্তব্যে তিনি টিসিবি বা তেল সংগ্রহের জন্য কার্ড প্রথার তীব্র প্রতিবাদ জানান। তিনি প্রশ্ন তোলেন, যারা কার্ড পাবে না, তারা কি এ দেশের নাগরিক নয়? নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই বৈষম্যমূলক কার্ডের রাজনীতি বন্ধ করতে হবে।

জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- এনসিপির টাঙ্গাইল জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, জেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, বাংলাদেশ খেলাফত মজলিস জেলার সাধারণ সম্পাদক মাওলানা কামাল হাসান। এনসিপির জেলার সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল প্রমূখ।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

​এছাড়াও সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হুসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ড. আতাউর রহমান এবং শহর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ মিনারের সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক-মেইন রোড, মসজিদ রোড, বড় কালিবাড়ি রোড, ভিক্টোরিয়া রোড এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে।

এরপর ময়মনসিংহ সড়ক ও রেজিস্ট্রিপাড়া হয়ে প্রেসক্লাব মোড় ঘুরে জাহাজ বিল্ডিংয়ের সামনে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মিছিল থেকে অবিলম্বে দ্রব্যমূল্য কমানো এবং গণভোট-জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬