• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:২৯:৩৮ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

দেশ থেকে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

২ মে ২০২৬ বিকাল ০৫:২৪:৩২

দেশ থেকে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিবছর দেশ থেকে বিপুলসংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন।  

তিনি বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়। সেই লক্ষ্যে কাজ করছে সরকার।

২ মে শনিবার দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ বিভিন্ন সরকারি - বেসরকারি ও অন্যান্য নেতৃবৃন্দরা।

সেমিনারের আগে অতিথিরা টিটিসি চত্বরে ফলজ ও বনজ গাছ রোপণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৫



এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৭:২৯