• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৪০:২৪ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

২২ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৪:৪১

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: বিদ্যুতের চাহিদা পূরণে সরকার সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।‎

২২ আগস্ট শনিবার সিলেট সফরকালে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, শিল্পকারখানা ও বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার।

এ সময় তিনি বলেন, ‘চলমান জ্বালানি সংকটের কারণে এনার্জি ইনটেনসিভ বিনিয়োগ এর পরিবর্তে ক্ষুদ্র শিল্পের প্রসারে কাজ করবে সরকার। দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে রূপান্তর করতে চায় সরকার।’

এছাড়াও, সিলেটের প্রস্তাবিত নতুন বিসিক শিল্প নগরীর জন্য সরকার বিকল্প জ্বালানির কথা ভাবছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সূত্র: ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধামরাইয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
ধামরাইয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
২২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৪০:০২


ককটেলসহ গাংনীর ‘বোমা হোসেন’ গ্রেফতার
ককটেলসহ গাংনীর ‘বোমা হোসেন’ গ্রেফতার
২২ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫৩:৫৮