• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৪২:০১ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

২২ আগস্ট ২০২৬ বিকাল ০৩:২২:২৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

ডেস্ক রিপোর্ট: সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান।

২১ আগস্ট শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।

এতে উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনসমূহের অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধামরাইয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
ধামরাইয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
২২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৪০:০২


ককটেলসহ গাংনীর ‘বোমা হোসেন’ গ্রেফতার
ককটেলসহ গাংনীর ‘বোমা হোসেন’ গ্রেফতার
২২ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫৩:৫৮