• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫১:৪৫ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন

৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:২২:০৪

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন

অনলাইন ডেস্ক: লেখক, গবেষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন।

৫ জুলাই রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুপুর আড়াইটার দিকে পারিবারিক একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মুহাম্মদ আবদুল হাকিম এবং মা জাহানারা খাতুন।

তিনি ময়মনসিংহ জিলা স্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেন। পেশাজীবনের পুরোটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ চার দশক শিক্ষকতা শেষে ২০১১ সালে অবসর নেন। তিনি বাংলা বিভাগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

ছাত্রজীবন থেকেই কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ রচনার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন। তার লেখায় সৌন্দর্য, প্রেম, প্রকৃতি ও জীবনদর্শনের অনুসন্ধান বিশেষভাবে স্থান পেয়েছে।

একুশটিরও বেশি গ্রন্থের রচয়িতা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক নজরুল রচনাবলীর সম্পাদনা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২৭ অক্টোবর অন্তর্বর্তী সরকার তাকে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮



অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:২২:০৪






Follow Us