• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৮:৫৭ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

বিশ্ব শিশুদিবস উপলক্ষে ঢাবিতে ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক চিত্রপ্রদর্শনী

২৩ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:২৭

বিশ্ব শিশুদিবস উপলক্ষে ঢাবিতে ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক চিত্রপ্রদর্শনী

ডেস্ক রিপোর্ট: শিশুর হাসি, স্বপ্ন আর শৈশব যখন যুদ্ধ, সহিংসতা ও ধ্বংসযজ্ঞের নির্মমতায় থমকে যায়, তখন শিল্প হয়ে ওঠে প্রতিবাদ, বেদনা ও স্মৃতি সংরক্ষণের শক্তিশালী মাধ্যম। ইরানের মিনাব, ফিলিস্তিনের গাজা এবং জুলাইয়ের শহীদ শিশুদের স্মরণে বিশ্ব শিশুদিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্মারক চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

২৩ নভেম্বর সোমবার সকালে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সিলসিলার ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকরা বলেন, প্রদর্শনীতে শিল্পকর্মের মাধ্যমে যুদ্ধ, সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের শিকার শিশুদের জীবন, স্বপ্ন, বেদনা এবং প্রতিরোধের চিত্র তুলে ধরা হয়।

আরও পড়ুন

৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা প্রকাশের সুযোগ তৈরি করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রদর্শনী শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে নতুন করে সচেতনতা তৈরি করবে। একই সঙ্গে শিল্পের ভাষায় যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে মানবিক প্রতিবাদ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক আয়োজন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:২২


ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০৯


রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:২৩