অনলাইন ডেস্ক: ঢাকাস্থ মার্কিন দূতাবাস মার্কিন ভিসাধারীদের জন্য এক সতর্কবার্তা দিয়েছেন। এতে বলা হয়েছে, ভিসার অপব্যবহার বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
৩ অক্টোবর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা সংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।
ভ্রমণকারীদের ভিসায় উল্লেখিত শর্তগুলো অনুসরণ করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দেশত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভিসার নিয়ম লঙ্ঘন করলে ভবিষ্যতে নতুন ভিসা পাওয়া বা সংশ্লিষ্ট দেশে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
দূতাবাস জানিয়েছে, আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার দায়িত্ব। ভিসার অপব্যবহার করলে বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যৎ ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available