• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:১৭:৩৮ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

১৮ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৯:৪০

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। কোনো ভদ্রলোক কখনও ওই দল করে না।’

১৮ জুলাই শনিবার দুপুরে সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘অতীতে সিরাজগঞ্জে আমার বাড়ির সামনে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের গতি বাড়িয়ে ভয়ভীতি ও হুমকি দিতেন। বর্তমানে তাদের প্রতি কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলেই বিভিন্ন স্থানে আবারও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন, ‘এ পরিস্থিতির জন্য নিজেদেরও কিছু দায় রয়েছে। দলের মধ্যে যে ঐক্য বজায় রাখা প্রয়োজন ছিল, তা সবসময় ধরে রাখা সম্ভব হয়নি। পাশাপাশি দলের কিছু লোক গোপনে আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছেন।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, ‘সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার অর্থ এই নয় যে তারা অন্যদের চেয়ে বড় হয়ে গেছেন। দেশকে এগিয়ে নিতে যুদ্ধকালীন মানসিকতা নিয়ে কাজ করতে হবে এবং এ ক্ষেত্রে দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে আমরা যে ত্যাগ স্বীকার করেছি, এবার সেই ত্যাগের মূল্য দিতে হবে। তবে অন্যায়ভাবে টিকে থাকার চেষ্টা করলে শেষ পর্যন্ত রক্ষা পাওয়া যাবে না।’

প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে জ্বালানিমন্ত্রী বলেন, ‘তারেক রহমান দেশকে ভালোবাসেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চান। তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। বরং সবাইকে সঙ্গে নিয়ে চলাই জিয়া পরিবারের শিক্ষা।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১







Follow Us