• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৫৬:০৮ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫ জুন ২০২৬ দুপুর ০১:০০:৩৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে আসছে এবং এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করে। সেই সঙ্গে বাংলাদেশ আশা করে যে, চুক্তিটি সদ্ভাবের সঙ্গে বাস্তবায়িত হবে এবং টেকসই ও দীর্ঘস্থায়ী প্রমাণিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে মনে করে। সেই সঙ্গে বাংলাদেশ সব পক্ষকে এই গতি কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য উৎসাহিত করে এবং আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল ও সহযোগিতার দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা করে।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এক ম্যাচে যত রেকর্ড করলেন মেসি
এক ম্যাচে যত রেকর্ড করলেন মেসি
১৭ জুন ২০২৬ দুপুর ০১:২৮:৫৯



মেসি কেন এত ভালো খেলে: বুবলী
মেসি কেন এত ভালো খেলে: বুবলী
১৭ জুন ২০২৬ দুপুর ১২:২১:০৭


Follow Us